ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনের মাহবুবুল নারকোটিক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সদস্য সচিব

বিশেষ প্রতিনিধি|| এসকেনিউজ২৪ 

নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৪১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্য সচিব হয়েছেন নেত্রকোনার মদন উপজেলার কৃতি সন্তান মুহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া রতন।

তিনি উপজেলার কুলিয়াটি বড়পাড়া গ্রামের প্রাক্তন থানা কৃষি কর্মকর্তা মৃত জালাল উদ্দিন ভূইয়ার ছেলে। তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর সার্কেল কার্যালয়ের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সংগঠন নারকোটিক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। পেশাজীবী এ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অবসর জনিত কারণে না থাকায় এর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কার্যক্রম গতিশীল করতে সম্প্রতি ঢাকার একটি রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৪১সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ডেমরা সার্কেলের পরিদর্শক ফজলুল হক খানকে আহবায়ক এবং গাজীপুর সার্কেলের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভুইয়াকে সদস্য সচিব করা হয়। মাহাবুবুল আলম ভূঁইয়া রতন আহবায়ক কমিটির সদস্য সচিব হওয়ায় তার নিজ এলাকা নেত্রকোনার মদন উপজেলা মানুষজনের মধ্যে আনন্দ বিরাজ করছে। একই সাথে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বন্ধু মহলে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল বলেন, মাহবুবুল আলম চাকরিতে যোগদান করার পর থেকেই সুনামের সহিত কাজ করে আসছেন। তিনি যে এলাকায় চাকরি করেছেন সেই এলাকায় মাদক নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছেন বলে জানতে পেরেছি। এখন নতুন করে পেশাজীবী সংগঠনের সদস্য সচিব হওয়ায় আমরা তার কাছ থেকে আরও বড় পরিসরে সফলতা আশা করছি।

মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলম বলেন, মাহবুবুল আলম রতন পেশাজীবী সংগঠনের সদস্য সচিব হওয়ায় মদনের সচেতন নাগরিক ও বন্ধু মহলের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমরা আশা করি তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযোগ্য মর্যাদা সাথে পালন করবেন। একই সাথে আমরা বন্ধু মহল তার সফলতা কামনা করছি।

চারণ কবি মোখলেস উদ্দিন বলেন, রতন অত্যন্ত ভদ্র ও মার্জিত একজন মানুষ। তার পেশাদারিত্বের অনেক সফলতার বিষয় আমি জানি। এবার সংগঠনের দায়িত্ব পাওয়ায় নতুন মাত্রা যোগ করেছে। আমার বিশ্বাস এখানেও তিনি ভাল করবেন।

এসকে/এনএল

আরো পড়ুন :  কেন্দুয়ায় বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ, ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি ভুক্তভোগীর

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

মদনের মাহবুবুল নারকোটিক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সদস্য সচিব

প্রকাশের সময় : ০৬:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬