ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ, ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি–ভুক্তভোগীর

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে প্রতি মাসের ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয় না করে অস্বাভাবিক বিদ্যুৎ বিল লিপিবদ্ধ করার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

রবিবার (২৬ জুলাই) এ অভিযোগ করেন উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের মো. রহিছ মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. আব্দুল কাইয়ুম ।

গত মে, জুন ও চলতি জুলাই মাসে তার বিদ্যুৎ বিল লিপিবদ্ধ হয়েছে যথাক্রমে ৪৪১ টাকা , ৬০৩ টাকা ও ৫২৫৮ টাকা । এ সময়ের বিলের কাগজে প্রথম মাসে বিদ্যুৎ ইউনিট ৭৫, দ্বিতীয় মাসে ৯০ এবং তৃতীয় মাসে অর্থাৎ চলতি জুলাই মাসে ৫০০ ইউনিট দেখা যায় ।

ভুক্তভোগী মো. আব্দুল কাইয়ুম বলেন, মিটারের রিডিং ঠিক আছে। আগে প্রতি মাসে বিল আসতো ১২শ’ টাকার মতো ৷ কিন্তু গত তিন মাসে ববহৃত বিদ্যুৎ ইউনিট ৬৫,৯০ ও ৫০০ এই সমন্বয়হীনতা কেনো -জানতে চাই । তাছাড়া আমাকে জরিমানা করা হয়েছে ৮শত টাকা।  আমি এর থেকে রেহাই চাই।

তিনি আরো বলেন, বিশেষ করে জুলাই মাসের বিদ্যুৎ বিলের কারণে আমি চাপে পড়েছি । এক সাথে এত বিল আমি দিতে না পারায় জরিমানাও করা হয়েছে আমাকে।

এ বিষয়ে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক মুঠোফোনে বলেন, দয়া করে ভুক্তভোগীকে অফিসে পাঠান।  আমি দেখছি কী করা যায় । তিনি আরো বলেন, কেনো এমন হলো- এ সম্পর্কে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এসকে/এনকে

আরো পড়ুন : নেত্রকোণায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা : জমি বিরোধে প্রতিবেশীকে ঘিরে সন্দেহ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কেন্দুয়ায় বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ, ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি–ভুক্তভোগীর

প্রকাশের সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬