ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা : জমি বিরোধে প্রতিবেশীকে ঘিরে সন্দেহ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহফুল মিয়া (৩৫) ওরফে মাসুল নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে প্রবেশ করলে তিনি মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে পূর্বের বিরোধের বিষয়টিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : ডেপুটি স্পিকার থেকে স্পিকার : নেত্রকোনা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামালের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত নেত্রকোনাবাসী

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নেত্রকোণায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা : জমি বিরোধে প্রতিবেশীকে ঘিরে সন্দেহ

প্রকাশের সময় : ০১:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬