ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি ।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় কেন্দুয়ার সাহিত্য-সংস্কৃতি, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়।

এ সময় ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল মত নির্বিশেষে সবার বিশেষ করে সাংবাদিক সহযোগিতা অতীব গুরুত্বপূর্ণ ৷ তিনি আরো বলেন, যুব সমাজকে সব রকমের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সাহিত্য সংস্কৃতির বিকল্প নেই ।

অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিমের লেখা একটি গান পরিবেশন করেন বাউলশিল্পী কামরুল হাসান তালুকদার সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মাসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসকে/এনকে

আরো পড়ুন :  হাওরাঞ্চলে বন্যা মোকাবিলায় মোহনগঞ্জে পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

প্রকাশের সময় : ০২:৫৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬