
সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলাধীন ৩নং তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে (২১জুলাই- ২০২৬) মঙ্গলবার দুপুরে বন্যাজনিত দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
৩নং তেতুলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (CNRS) এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় এই মহড়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ এ মহড়ায় অংশগ্রহণ করেন।
তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সিএনআরএস’র সমন্বয়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইমরান খান চৌধুরী, বিশ্ব খাদ্য কর্মসুচীর এ.জে.এম আজহারুল ইসলাম, সিনিয়র পোগ্রাম অফিসার মুখলেসুর রহমান চৌধুরী, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম রতন ও সাবেক সভাপতি আবুল কাসেম আজাদ প্রমূখ।
আলোচনা সভার আগে বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যগণ নদী থেকে উদ্ধার কার্যক্রম মহড়া দেখানো হয়েছে। বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন প্রধান অতিথি আমিনা খাতুন।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে জারিগান পরিবেশন করে বাংলাদেশ উদিচী শিল্পীগোষ্ঠী মোহনগঞ্জ উপজেলা শাখা। সাংস্কৃতিক আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ছিলেন কমরেড আব্দুল বারী পাঠাগারের সভানেত্রী ও মোহনগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহমিনা সাত্তার ও ঝর্ণারাণী ধর।
এসকে/এনএস
আরো পড়ুন : বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে স্ত্রীকে ধর্ষণ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















