ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে সরাসরি সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি

কোহিনূর আলম, কেন্দুয়া  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আয়োজিত অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার, বৃক্ষরোপণ কর্মসূচি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে নেত্রকোণার কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এখলাছ উদ্দিন ভূঁঞা, কেন্দুয়া পৌর বিএনপির সদস্য মজনু রহমান খন্দকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকী এবং কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাকী। এছাড়া শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সরাসরি সম্প্রচার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় আয়োজনের সঙ্গে সমন্বয় করে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এসকে/এনকে

আরো পড়ুন :  নেত্রকোণায় ৭ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

হাওরাঞ্চলে বন্যা মোকাবিলায় মোহনগঞ্জে পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া 

কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে সরাসরি সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৫:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬