ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ লক্ষ টাকার মাদক জব্দ

নেত্রকোণায় ৭ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী মরিয়ম বেগমকে (৩৬) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, নেত্রকোণা। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বুধবার বেলা ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় আশেকানে হাওলাপুরী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেটে থাকা মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামতের মোট বাজারমূল্য প্রায় ২৮ লাখ ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

আটক মরিয়ম বেগম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ডিএনসি নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এসকে/এনএম

আরো পড়ুন : বৃষ্টি–জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়কে শিক্ষার্থীরা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

২৮ লক্ষ টাকার মাদক জব্দ

নেত্রকোণায় ৭ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক

প্রকাশের সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬