
মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর ||এসকেনিউজ২৪
সৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শাহ্ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি – ২৫ এর কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার সকাল ১০ টায় লাইফ সাইন একাডেমি’র হল রুমে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
গত বছরের ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হয় এ বৃত্তি পরীক্ষা। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার আওতাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা বিন্যাসে ১৬০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়েছে।
শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পরিচালক এস, আর, রানা চৌধুরী বলেন, শাহ্ আলম চৌধুরী আমার দাদা আর সৈয়দ আহম্মদ আমার দাদার বাবা। ওনাদের স্মৃতি রক্ষায় পারিবারিক ভাবে আমাদের এই উদ্যোগ। আমার দাদা চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলেন, দাদার বাবা সৈয়দ আহম্মদ পন্ডিত নামে এলাকায় পরিচিত ছিলেন। দুজনেই সামাজিক কার্যক্রম করার মাধ্যম সমাজের উন্নয়নের চেষ্টা করে গেছেন। সেই ধারাবাহিকতায় আমরাও ওনাদের অসমাপ্ত কাজ গুলো এগিয়ে নিয়ে যাচ্ছি।
প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান ও ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু বলেন, স্হানীয় পর্যায়ে শিক্ষা – সাংস্কৃতিক উন্নয়নে সৈয়দ আহম্মদ চৌধুরী ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আমি তাদের স্বাগত জানাই। পাশাপাশি আমি ও আমাদের রাজনৈতিক সরকার সামাজিক উন্নয়ন মূলক সকল কার্যক্রমে সহযোগিতা দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
সৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও এস,আর রানা চৌধুরী ‘ সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ও সমাজ সেবক মনির হোসেন, লক্ষ্মীপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপ- অধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম, হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদরাসার সুপার মো: খোরশেদ আলম, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদের, লাইফ সাইন একাডেমির প্রধান শিক্ষক কুমদ বন্ধু দেবনাথ, লক্ষ্মণ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো: শামসুল করিম, ফাউন্ডেশনের উপদেষ্টা আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা মো: বাহার আলম চৌধুরী, উপদেষ্টা ফিরোজ উদ্দিন চৌধুরী, পূর্ব জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন মজুমদার, সমাজ সেবক ডা.ইসলাম হোসেন, সমাজ সেবক এ্যাডভোকেট আমিনুল ইসলাম ফুয়াদ, অভিভাবক ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।
এসকে/এলআই
আরো পড়ুন : নেত্রকোনায় চোরাই ১৭টি গরু উদ্ধার : মূলহোতা আদালতে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















