ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় চোরাই ১৭টি গরু উদ্ধার : মূলহোতা আদালতে

নিউজ ডেস্ক || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ১৭টি গরু উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাফিজুল ইসলাম শুক্রবার রাত পৌনে বারোটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এসআই মিনহাজুল হক আকিল, এসআই মোশাররফ হোসেন ও এসআই শেখ তৌফিক আমীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মদনপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা খ্যাত আসামি আঃ  ছালামের গোয়ালঘর থেকে ৭টি, রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে ৩টি এবং লুৎফু মিয়ার গোয়ালঘর থেকে ৩টিসহ মোট ১৩টি গরু উদ্ধার করে। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় পেনাল কোডের ৩৮০/৪১১ ধারায় মামলা দায়ের করে মূল আসামি আঃ ছালামকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে উদ্ধার হওয়া গরুর তথ্য সারাদেশে প্রচার করা হলে গৌরীপুর থানা এলাকার কয়েকজন ব্যক্তি থানায় এসে ৭টি গরু নিজেদের বলে শনাক্ত করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই দিন রাত ৮টার দিকে এসআই আকামল হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে মদনপুর পূর্বপাড়া এলাকার আজিজ মিয়ার গোয়ালঘর থেকে ২টি এবং আনিক মিয়ার গোয়ালঘর থেকে আরও ২টি গরু উদ্ধার করা হয়। এসব গরুও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মালিকানা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সর্বশেষ অভিযানের মাধ্যমে নেত্রকোনা মডেল থানা এলাকায় মোট ১৭টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে এবং চোরাই গরু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এসকে/এসপি

আরো পড়ুন : কেন্দুয়া থানা মসজিদের পুনঃনির্মাণ কাজ শুরু : ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হিলালী

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোনায় চোরাই ১৭টি গরু উদ্ধার : মূলহোতা আদালতে

প্রকাশের সময় : ১২:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬