
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া থানা মসজিদের পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে পুনঃনির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মসজিদের পুনঃনির্মাণ কাজের সফল বাস্তবায়ন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, পুনঃনির্মাণের মাধ্যমে কেন্দুয়া থানা মসজিদ আরও আধুনিক ও প্রশস্ত রূপ পাবে, যা মুসল্লিদের ইবাদত পালনে অধিক সুবিধা নিশ্চিত করবে।
এসকে/এনকে
আরো পড়ুন : জনগণের ভাষায় নির্মাণ করতে হবে জনগণের সাহিত্য ও সংস্কৃতি&’
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















