
জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এবং স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ওয়াহিদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিতকরতেসরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান ।
এসকে/এনডি
আরো পড়ুন : দীর্ঘ ১৩ বছর পর আদালতের রায়ে মিললো পিতৃপরিচয়
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















