
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো—চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের পাগলা। এছাড়া চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
সভায় অনুমোদিত প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হবে।
বৈঠকে স্থানীয় সরকার, বাণিজ্য, অর্থ, আইন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরো পড়ুন : পূর্বধলায় ছাত্রলীগের মিছিলের যোগসাজসে জামাত এমপি- বিএনপি নেতা তাহের তালুকদার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
























