ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ছাত্রলীগের মিছিলের যোগসাজসে জামাত এমপি- বিএনপি নেতা তাহের তালুকদার

মোঃ নজরুল ইসলাম, পূর্বধলা প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণার পূর্বধলার নারান্দিয়া এলাকায় সম্প্রতি জামায়াতের এমপি মাছুম মোস্তফার বাড়ির সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল তার যোগসাজশে অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, দেশব্যাপী নাশকতা, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সদরের খাদ্যগুদাম রোড মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।

আবু তাহের তালুকদার বলেন, হত্যা, গুম, খুন, লুটপাট ও রাহাজানিসহ গত ১৭ বছরের বিভিন্ন অপকর্মের কারণে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। তাই সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত পূর্বধলায় আওয়ামী লীগের কোনো ধরনের মিছিল-সমাবেশ করতে দেওয়া হবে না। তবে নিবন্ধন ফিরে পাওয়ার পর তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে।

তিনি আরও বলেন, এর আগে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

হুঁশিয়ারি দিয়ে আবু তাহের তালুকদার বলেন, যারা পূর্বধলাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের সব তথ্য বিএনপির কাছে রয়েছে। যে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পূর্বধলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

এসকে/এনএন

আরো পড়ুন : লক্ষ্মীপুর চাঁদাবাজীর মামলা করে বেকায়দায় বাদী : নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

পূর্বধলায় ছাত্রলীগের মিছিলের যোগসাজসে জামাত এমপি- বিএনপি নেতা তাহের তালুকদার

প্রকাশের সময় : ০৫:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬