ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ফাঁকা বাড়িতে লুটপাট-ভাঙচুর, দেয়াল ও কাপড়ে অশালীন লিখন

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল (চকপাড়া) গ্রামে মো. ফারুক মিয়ার বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘরের দেয়াল ও নারীদের ব্যবহৃত কাপড়ে অশালীন লেখা লিখে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

রোববার (২১ জুন) সকালে ভুক্তভোগীর স্বজনরা বাড়িতে গিয়ে দেখতে পান, আধাপাকা ঘরের টিনের ভেলকি ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং বিভিন্ন মালামাল লুটের বিষয়টি জানতে পারেন তারা।

ভুক্তভোগীর বোন জানান, সম্প্রতি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ ও একজনের মৃত্যুর ঘটনার পর থেকেই তাদের পরিবার আতঙ্কে বাড়িতে বসবাস করছিল না। সেই সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।

ফারুক মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি বা তার পরিবারের কেউ আসামি নন। তবুও বাড়িতে হামলার ভয়ে তারা অন্যত্র অবস্থান করছিলেন।

তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরের মালামাল লুটপাটের পাশাপাশি দেয়াল ও কাপড়ে অশালীন লেখা লিখে গেছে এবং বারান্দায় নোংরা কাজ করে রেখে গেছে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. হলুদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ধরনের অমানবিক ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসকে/ এনএস

আরো পড়ুন : কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কেন্দুয়ায় ফাঁকা বাড়িতে লুটপাট-ভাঙচুর, দেয়াল ও কাপড়ে অশালীন লিখন

প্রকাশের সময় : ০৩:৩৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬