
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ৬ টার দিকে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ককে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
মিছিলটি – ধইরে ধইরে জেলে ভর, একটা একটা লীগ ধর, একটা একটা লীগ ধর, ধইরে ধইরে জেলে ভর, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন-এমন বিভিন্ন শ্লোগানে- কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এসে মিলিত হয় ।
বিক্ষোভ মিছিলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিশেষ করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায় ।
ধারণা করা হচ্ছে, আগামীকাল ২৩ জুন (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলসহ যে কোন কর্মকাণ্ড প্রতিরোধে সতর্কতামূলক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে থাকতে পারে । তাছাড়া ইতোমধ্যে দেশের ৬টি জেলায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে গণমাধ্যম সূত্রে ।
এসকে/এনকে
আরো পড়ুন : দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















