ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় গাঁজাসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার আটপাড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে আটপাড়া থানার বানিয়াজান ইউনিয়নের ব্রুজের বাজার এলাকায় সুমন পাঠানের ভাড়া নেওয়া একটি সেমিপাকা ধানের ঘরে অভিযান চালানো হয়। অভিযানে ঘর থেকে মোট ৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সুমন পাঠান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে কালো রঙের পলিথিনে স্কচটেপে মোড়ানো ২ কেজি ৭০০ গ্রাম এবং আকাশি রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা ছিল। জব্দ করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ছাড়া অভিযানে মাদক বিক্রির সন্দেহে নগদ ১৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এর মধ্যে এক হাজার টাকার ৫টি নোট ও একশ টাকার ৮৩টি নোট রয়েছে।

আটক সুমন পাঠান বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর (পাঠানবাড়ী) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মতি পাঠান এবং মায়ের নাম রেহেনা আক্তার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  পরিদর্শক মো. আল-আমিন জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসকে/এনএন

আরো পড়ুন : বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে গার্ড অব অনার প্রদান

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

আটপাড়ায় গাঁজাসহ মাদক কারবারী আটক

প্রকাশের সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬