ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে গার্ড অব অনার প্রদান

নিজস্ব  প্রতিনিধি|| এসকেনিউজ২৪

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (মতি)-কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তাঁর মরদেহে এ গার্ড অব অনার প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এ গার্ড অব অনার প্রদান করেন। পরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক ভুঁঞা (নুরু), সদস্য সচিব আব্দুল কদ্দুছ খন্দকার (লাল চাঁন), স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন বিকেল সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসকে/এনকে

আরো পড়ুন : গাইবান্ধায় কাগজে-কলমে ৫৯ শ্রমিক, বাস্তবে ভেকু দিয়ে চলছে খাল খনন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে গার্ড অব অনার প্রদান

প্রকাশের সময় : ০২:৫৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬