ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিএসএফ কর্তৃক পুশইন সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রীনা হায়াৎ, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার কলমাকান্দায় ভারতের বিএসএফ কর্তৃক কথিত পুশইনের অভিযোগ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর কলমাকান্দা উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সীমান্তে বাংলাদেশি হত্যা ও কথিত পুশইনের অভিযোগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক পুশইনের অভিযোগ মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালা অনুসরণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ এবং পুশইনের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব ও নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলমাকান্দা উপজেলা শাখার আমীর মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখার আমীর মাওলানা সাদেক আহমেদ হারিছ
সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসকে/এনআর

আরো পড়ুন : ঝড়ে গাভীর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক অনুদান

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

ভারতের বিএসএফ কর্তৃক পুশইন সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬