
নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় ধর্ষণের শিকার নয় (৯) বছরের শিশু কন্যার (তৃতীয় শ্রেণির শিক্ষার্থী) পরিবারকে আর্থিক সহযোগিতা ও শুকনো খাবার প্রদান করেছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।
বুধবার (১১ জুন) দুপুরে মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামে শিশুটির জ্বরাজীর্ণ বাড়িতে গিয়ে এ প্রদান করেন তিনি । সেই সাথে ভুক্তভোগী পরিবারটিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে যে কোন সমস্যা মোকাবেলায় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন ।
তখন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে বলেন, পুলিশ প্রশাসনসহ আমরা পাশে আছি । আপাতত কিছু শুকনো খাবার ও ১০ হাজার টাকা প্রদান করছি । উদ্ভূত যে কোন সমস্যা ও প্রয়োজনে তাঁকে জানানোর জন্যেও জানান তিনি ।
অন্যদিকে একই সময়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ, অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, শিশুটির মা রুবিনা আক্তার, বাবা তাজ্জত মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা।
প্রসঙ্গত উক্ত ঘটনায় ইতোমধ্যে কেন্দুয়া থানায় একটি মামলা রজু হয়েছে ৷ মামলা নং -১০। এ বিষয়ে মো. মেহেদী মাকসুদ জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।
এসকে/এনকে
আরো পড়ুন : একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















