ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. হাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ এবং এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান।

এছাড়া বক্তব্য রাখেন মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান এবং পরিবেশকর্মী ও এআরএফবির সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী।

বক্তারা একবার ব্যবহার্য প্লাস্টিকের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ে মতামত প্রকাশ করে এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করে।

এসকে/এনএম

আরো পড়ুন : কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবারের মাঝে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬