ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় গার্ল গাইডস শিক্ষার্থীদের দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এস. এম. মিকাইল ইসলাম।

ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন আরা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কমিশনার কামরুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি শামছুন্নাহার, কোষাধ্যক্ষ মালেকা পারভীন, ট্রেইনার সালেহা বেগম, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল হক।

অনুষ্ঠানে নতুন হলদে পাখিদের মাঝে রিক্রুট টেস্ট কার্ড বিতরণ করা হয় এবং গার্ল গাইডসের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে দীক্ষাদান কার্যক্রম পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের নৈতিক শিক্ষা, আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হলদে পাখি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

দিনব্যাপী আয়োজনে শপথ গ্রহণ, শিক্ষামূলক কার্যক্রম ও দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এসকে/এনআর

আরো পড়ুন :  ১০ দিন পর নিখোঁজ বিল্লাল হোসেন উদ্ধার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কলমাকান্দায় গার্ল গাইডস শিক্ষার্থীদের দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

প্রকাশের সময় : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬