ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে শান্তিরক্ষীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন। তাদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। একই সঙ্গে বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন, যা নারীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।

বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে।

তিনি শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে সকলের প্রতি আহ্বান জানান।

এসকে/এনএম

আরো পড়ুন : অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাদের কর্মশালা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে শান্তিরক্ষীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও শুভেচ্ছা

প্রকাশের সময় : ০১:৫৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬