ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাদের কর্মশালা

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণায় অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা, সাইবার ক্রাইম প্রতিরোধ এবং মামলা তদন্তে ত্রুটি-বিচ্যুতি নিরসন বিষয়ে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক অপরাধ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, নেত্রকোণা জেলা পুলিশ সুপার। তিনি তাঁর বক্তব্যে অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং সেবাকে কেন্দ্র করে সংঘটিত প্রতারণা, বিভিন্ন ধরনের সাইবার অপরাধ প্রতিরোধ এবং মামলা তদন্তে পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সতর্ক, দক্ষ ও প্রযুক্তি-সচেতন হতে হবে। পাশাপাশি তদন্ত কার্যক্রমে যেন কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতি না থাকে, সে বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাই লাল সরকার এবং রিপন কুমার মোদক।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের অনলাইনভিত্তিক অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, প্রতারণার নতুন কৌশল সম্পর্কে ধারণা প্রদান এবং মামলা তদন্তে পেশাগত মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

এসকে/এনএন

আরো পড়ুন : নেত্রকোণায় মর্মান্তিক ঘটনা : ছেলের হামলায় নিহত মা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাদের কর্মশালা

প্রকাশের সময় : ০১:০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬