ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ছাত্রদল নেতার হামলায় আহত দুই পুলিশ সদস্য

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোনার মদন পৌর শহরে পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা মিঠু মিয়া (২২)কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কলেজ মোড়ের বাসস্ট্যান্ডে নির্ধারিত সময়ে বাস না আসায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় যাত্রীরা দীর্ঘদিনের ভোগান্তির বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন।

অভিযোগ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিঠু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেন। পরে পুলিশের পক্ষ থেকে তাকে সরে যেতে বলা হলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের দুই কনস্টেবলের সঙ্গে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন।

ঘটনার পরপরই পুলিশ মিঠু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং পৌর শহরের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, “মিঠুকে আটকের বিষয়টি আমরা শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মিঠু নামের এক যুবক দুই পুলিশ সদস্যকে আঘাত করে আহত করেন। তাকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে অধিকাংশ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটলেও বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

এসকে/এনএম

আরো পড়ুন : সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড ফোনের তার চুরি, বিক্রি ভাঙারির দোকানে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

মদনে ছাত্রদল নেতার হামলায় আহত দুই পুলিশ সদস্য

প্রকাশের সময় : ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬