ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আউটসোর্সিং কর্মীর হাতেই চুরি, প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার উদ্ধার

সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড ফোনের তার চুরি, বিক্রি ভাঙারির দোকানে

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমে চুরি হওয়া তার উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৫) এবং ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম (৩২)।
সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির বিষয়টি সামনে এলে তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শাহবাগ থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্তে উঠে আসে, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে রঞ্জন চন্দ্র তামার তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে প্রায় ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে রাজধানীর হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সচিবালয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামোর তার চুরির পেছনে সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকতে পারে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, “চুরি হওয়া প্রায় ৮ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এসকে/এনএম

আরো পড়ুন : আমির হত্যার বিচার চাই’— উত্তাল নেত্রকোণা, সড়কে নেমে বিক্ষোভ এলাকাবাসীর

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

আউটসোর্সিং কর্মীর হাতেই চুরি, প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার উদ্ধার

সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড ফোনের তার চুরি, বিক্রি ভাঙারির দোকানে

প্রকাশের সময় : ০৩:২৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬