
নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোনায় রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, প্রয়াত আরজেএফ নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি চাঁন মিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সভায় মরহুম চাঁন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
সভায় আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরজেএফের ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দিলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী শাফিউর রহমান এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম আবাদী, কেন্দ্রীয় সদস্য দেলোয়ার মাসুদ, শান্তা ইসলাম কথা আরজেএফ সদস্য নূরুল আমীন সহ জেলা আরজেএফ নেতাকর্মীবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন সুজাদুল ইসলাম ফারাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন এরশাদুল হক জনি।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিক আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসকে/এনএম
আরও পড়ুন : ভাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, ভূমি অফিসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















