ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁও-পাগলা উপজেলায়  বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন

আরিফ রব্বানী, ময়মনসিংহ : 

ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার  বিভিন্ন উপজেলার  পূজামণ্ডপ পরিদর্শন করছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন। পরিদর্শনে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন।

নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত  জেলার গফরগাঁও ও পাগলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় গফরগাঁও ও পাগলা  থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালেঅতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি অনেক ভালো রয়েছে। আশা করছি, এবার ময়মনসিংহে কোনো ধরনের সমস্যা হবে না।

পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে অতিরিক্ত  পুলিশ সুপার পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পূজামন্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করেন। এ সময় পূজার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটির সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় গফরগাঁও ও পাগলা থানার পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসকে/এমএ

আরও পড়ুন : কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

One thought on “গফরগাঁও-পাগলা উপজেলায়  বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

গফরগাঁও-পাগলা উপজেলায়  বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন

প্রকাশের সময় : ০২:২৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬