
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে গুলি করে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্বধলায় মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পূর্বধলা উপজেলা পরিষদের সামনে ‘পূর্বধলায় কর্মরত সাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয় না, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপরও গুরুতর আঘাত হানে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট জাকির আহম্মেদ কামাল, দৈনিক ইকরার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শফিকুজ্জামান, পূর্বধলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ-এর জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, দৈনিক সংলাপের জেলা প্রতিনিধি নুর উদ্দীন মন্ডল, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি খায়রুল ইসলাম, একুশে নিউজের প্রতিনিধি সাইদুর রহমান, দৈনিক জবাবদিহির প্রতিনিধি সাগর আহমেদ জজ, জনকথার ব্যুরো প্রধান হারাধন সূত্রধর, তালাশ বিডিনিউজের জেলা প্রতিনিধি উজ্জ্বল এবং আজকের জনকথার জেলা প্রতিনিধি আকরাম হোসেন রতন।
এ ছাড়া সাংবাদিক শাহজাহান, সাংবাদিক মজিবুর রহমান, মনু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এসকে/এনএন
আরও পড়ুন : সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে পূর্বধলায় মানববন্ধন, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি”