
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ৭ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হারুন রশীদ (২৪) নামে কক্সবাজারের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মো. হারুন রশীদ কক্সবাজার সদর উপজেলার কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইউনুছ নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাঁর বাবা মৃত সিদ্দিক মিয়া এবং মা মৃত রেনুয়ারা বেগম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
এসকে/এফআর
আরও পড়ুন : নেত্রকোনায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
























