ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটের প্রকৌশলী থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নায়লা শারাফ, সাক্ষাতে মুগ্ধ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে নায়লা শারাফ ও অন্যান্যরা ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি :

উচ্চশিক্ষা, সরকারি চাকরি ও সম্ভাবনাময় পেশাজীবনের পথ পেছনে ফেলে শিশুদের শিক্ষাদানে নিজেকে উৎসর্গ করেছেন নায়লা শারাফ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করার পরও তাঁর শেষ পর্যন্ত পছন্দ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী মতবিনিময় করেন নায়লা শারাফ।

নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এত বিলাসবহুল সরকারি চাকরিতে যোগ না দিয়ে তিনি বেছে নেন শিশুদের শিক্ষাদানের মতো মানবিক ও দায়িত্বপূর্ণ পেশা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন নায়লা। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ ও আনন্দময় করতে নিজ উদ্যোগে তৈরি করছেন নানা ধরনের শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে নায়লার জীবনসংগ্রাম, পেশা নির্বাচনের ব্যতিক্রমী সিদ্ধান্ত এবং শিশুদের শিক্ষার মানোন্নয়নে তাঁর উদ্যোগের কথা মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। এ সময় তাঁর কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

নায়লা শারাফের এই পথচলা প্রমাণ করে, সাফল্য কেবল উচ্চপদ বা আর্থিক অর্জনে সীমাবদ্ধ নয়; বরং মানুষের ভবিষ্যৎ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করাও হতে পারে জীবনের অন্যতম বড় অর্জন।

নায়লা শারাফ এঁর এমন ত্যাগ ও অর্জন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নেত্রকোনাবাসী আনন্দিত ও গর্বিত।

এসকে/এনএম

আরও পড়ুনঃ নেত্রকোনায় চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় মতবিনিময় সভা, গুরুত্ব পেল শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

বুয়েটের প্রকৌশলী থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নায়লা শারাফ, সাক্ষাতে মুগ্ধ প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০২:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬