
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনায় চক্ষুস্বাস্থ্য সুরক্ষা, দৃষ্টিশক্তির সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের চোখের যত্ন নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, নেত্রকোনার আয়োজনে এবং ভিশন স্প্রিংয়ের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. শরীফুজ্জামান পরাগ, ভিশন স্প্রিংয়ের উপদেষ্টা ডা. মো. রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল এবং বিএনএসবি নেত্রকোনা চক্ষু হাসপাতালের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সভায় চক্ষুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তির সমস্যা শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চক্ষুসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
বক্তারা শিক্ষার্থীদের চোখের সমস্যা অবহেলা না করে সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এসকে/এনএম
আরও পড়ুনঃ নেত্রকোনার চল্লিশায় হাফিজিয়া মাদ্রাসায় হামলার অভিযোগ, আহত শিক্ষক-শিক্ষার্থী; সড়ক অবরোধ করে বিক্ষোভ
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নেত্রকোনায় চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় মতবিনিময় সভা, গুরুত্ব পেল শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা”