ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষার আহ্বান, নেত্রকোণায় তাঁতি দলের সাংগঠনিক সভা

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৩০ বার পঠিত হযেছে

মো. ইকবাল কবির : 

শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, নেত্রকোণা জেলা শাখা। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা এবং কেন্দ্রীয় নেতৃত্বে নির্দিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১৪ অক্টোবর) নেত্রকোণা শহরের ছোটবাজারে দলীয় কার্যালয়ে জেলা তাঁতি দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও সাংগঠনিক সভায় এসব বিষয় উঠে আসে।

জেলা তাঁতি দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন ও সাধারণ সম্পাদক ফারুক মীর সুয়েলের যৌথ আহ্বানে অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য তাঁতি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সাংগঠনিক ভূমিকা রাখতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।

এ সময় তাঁতি দলের কেন্দ্রীয় কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি এবং হাজী মোজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আরও বলেন, ত্যাগী ও সৎ নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব। তৃণমূলকে শক্তিশালী করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এসকে/এনআই

আরও পড়ুন : গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো দুই মোটরসাইকেল

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষার আহ্বান, নেত্রকোণায় তাঁতি দলের সাংগঠনিক সভা

প্রকাশের সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬