ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি : 

নেত্রকোণার ধোবাউড়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গাছুয়াপাড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর মাধুপাড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৪৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মদগুলো পাওয়া যায়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

এসকে/এনএন

আরও পড়ুন : দুই মাসে হাতে লিখলেন কোরআন, শিশুদের শেখান বিনা বেতনে

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

প্রকাশের সময় : ১০:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬