ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ে বাধা নেই, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর আদায়ের পথ সুগম হয়েছে। এ-সংক্রান্ত রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর ফলে ওই কর আদায়ে আইনগত বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর পৃথক দুটি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর মধ্যে একটি রায় ১৫ পৃষ্ঠার এবং অন্যটি ৩২ পৃষ্ঠার।

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের দায়ের করা পৃথক দুটি রিট আবেদন খারিজ করে রায় দেন হাইকোর্ট। আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর দাবি নিয়ে ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরবর্তী সময়ে রুলের ওপর শুনানি শেষে নতুন বেঞ্চ রিট আবেদন দুটি খারিজ করে দেন।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে এ-সংক্রান্ত আগের রায় প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই সিদ্ধান্ত দেওয়ার পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।

নতুন বেঞ্চে পুনরায় শুনানি শেষে রিট আবেদন খারিজের রায় দেওয়া হয়। আইনজীবীদের মতে, এর ফলে গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর আদায়ে আর কোনো আইনগত বাধা নেই।

এসকে/এনএম

আরও পড়ুন : ডিবির অভিযানে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ে বাধা নেই, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশের সময় : ০৮:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬