ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিসি মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

এসকে/এনএম

আরও পড়ুন : দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

2 thoughts on “ডিবির অভিযানে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ডিবির অভিযানে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬