
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে
জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরীরর সভাপতিত্বে ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, শিক্ষক মুখলেছুর রহমান বাঙালীসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা জরুরি। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা, যোগ্যতা ও সম্ভাবনার বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জন্য বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

এর আগে প্রধান অতিথিসহ সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে এক নাতিদীর্ঘ র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম শান্তি, প্রধান অতিথির সহধর্মিণীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নারী প্রশিক্ষনার্থী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও গণমাধ্যম কর্মীরা ।
অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনির সঞ্চালনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে একটি অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসকে/এনকে
আরও পড়ুন : সম্মান ও নৈতিকতাই সফলতার চাবিকাঠি ~কলমাকান্দায় জেলা পুলিশ সুপার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















