
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কলমাকান্দায় জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন,’সম্মান ও নৈতিকতাই সফলতার চাবিকাঠি।’ কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিরসনে এক সচেতনতামূলক আলোচনা সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সহ বিভিন্ন সামাজিক অপরাধ নিরসনে এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম বলেন, “জীবনে সফল হতে হলে সবার আগে প্রয়োজন সকল ধর্মের মানুষের প্রতি সম্মান ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, বাবা মাকে সম্মান, শিক্ষকগণকে সম্মান ও উনাদের কথা মেনে চলা, উনাদের গাইডলাইন মেনে চলা।”
আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ দূর করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে/এনআর
আরও পড়ুন : দুর্গাপুরে পুকুরপাড়ে পরিত্যক্ত ব্যাগে ১৪০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “সম্মান ও নৈতিকতাই সফলতার চাবিকাঠি ~কলমাকান্দায় জেলা পুলিশ সুপার”