
নিউজ ডেস্ক | এসকেনিউজ২৪
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা এসব ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের এসআই (নিঃ) রসূল সায়েদী আজাদের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় জনৈক ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত্রীকালীন বিশেষ অভিযান এবং মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে এসব ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বোতলগুলো জব্দ তালিকাভুক্ত করে থানায় নেওয়া হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাফিজুল ইসলাম সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ৬১৭, তারিখ ১২ অক্টোবর ২০২৬।
এসকে/এনএম
আরও পড়ুন : ময়মনসিংহে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর প্রশাসন, মণ্ডপে-মণ্ডপে জেলা প্রশাসক
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “দুর্গাপুরে পুকুরপাড়ে পরিত্যক্ত ব্যাগে ১৪০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল”