ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্ট, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি |এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং মোড়ে এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে চিরাং মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

মোবাইল কোর্টে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা করা হয় এবং প্রতিটি দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এলপিজি গ্যাস বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসকে/এনকে

আরও পড়ুন :আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

One thought on “কেন্দুয়ায় এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্ট, ২ প্রতিষ্ঠানকে জরিমানা”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কেন্দুয়ায় এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্ট, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬