
ফয়সাল রহমান জনি গাইবান্ধা প্রতিনিধি | এসকেনিউজ২৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা মণ্ডলপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ঐ এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাদকবিরোধী কমিটির আহ্বায়ক, মো. সাজেদুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমএ গাফফার মোল্লা, যুগ্ম আহ্বায়ক মমতাজুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবু, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর মিয়া, প্রভাষক মাহফুজুর রহমান, শিক্ষক সাইদুর রহমান, সমাজসেবক আব্দুর গফুর মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এসকে/জিএফ
আরো পড়ুন : ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “সুন্দরগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত”