
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি |এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গায় ৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির মোল্লা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে ভাঙ্গা বাজারের মনোহরী পট্টি এলাকার লন্ডন ব্রিজের পূর্ব পাশে হাফিজুল মোল্লার দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মনির মোল্লার কাছ থেকে সবুজ রঙের ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার মনির মোল্লা ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের মো. মাজেদ মোল্লার পুত্র।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসকে/এফআর
আরো পড়ুন : সুন্দরগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















