
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি |এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনায় এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কালামৃধা ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে প্রত্যেক নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি প্রার্থী নার্গিস আক্তারের সভাপতিত্বে এবং সাবেক কমিশনার পারুলি আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবা আক্তার, পারভিন আক্তার ও ঋতু আক্তার।
বক্তব্যে মাহবুবা আক্তার বলেন, “তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।
পারভিন আক্তার বলেন, নারী নেতাকর্মীদের আরও সক্রিয় করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন।”
ঋতু আক্তার বলেন, “মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বাড়াতে হবে। সংগঠনের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য দেন কালামৃধা ইউনিয়ন বিএনপির সভাপতি রিন্টু হাওলাদার ও কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিজাউল করিম।
কর্মীসভায় কালামৃধা ইউনিয়নের বিভিন্ন গ্রামের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
এসকে/এফআর
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান”