ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবন করে শান্তি বিনষ্টের অপরাধে দুর্গাপুরে যুবকের ৬ মাসের কারাদণ্ড

এম. শাহাবুদ্দিন, রাজশাহী প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

রাজশাহীর দুর্গাপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অপরাধে মোঃ রুবেল মোল্লা (২৮) নামের এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে উপজেলার ধরমপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

দণ্ডপ্রাপ্ত রুবেল মোল্লা ধরমপুর গ্রামের মৃত মাহবুব মোল্লার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে মাতলামি ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে রুবেল মোল্লাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দুর্গাপুর থানার সাব-ইনস্পেক্টর (এসআই) রিমন মন্ডল ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসকে/আরএস

আরো পড়ুন : ​পূর্বধলায় ভুয়া সমিতির নামে সরকারী বনায়ন প্রকল্পের গাছ চুরি ও অবৈধ বিক্রির চেষ্টার অভিযোগ

One thought on “মাদক সেবন করে শান্তি বিনষ্টের অপরাধে দুর্গাপুরে যুবকের ৬ মাসের কারাদণ্ড”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

মাদক সেবন করে শান্তি বিনষ্টের অপরাধে দুর্গাপুরে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬