
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার সড়ক আলোকায়নের লক্ষ্যে বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কেন্দুয়া সরকারি কলেজের গেটসংলগ্ন এলাকায় এ কাজের উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
জানা গেছে, কেন্দুয়া সরকারি কলেজের গেট থেকে পৌরসভার শেষ সীমানা মদন সড়ক পর্যন্ত সড়কের পাশে এসব বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লিমা এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, সদস্য মজনু রহমান খন্দকার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আক্কাস মিয়া, পৌর কৃষকদলের সভাপতি আবু সিদ্দিক সিদ্ধু, পৌর ছাত্রদলের সভাপতি মো. জাকারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, সড়কের পাশে বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট খুঁটি স্থাপনের মাধ্যমে রাতের বেলায় পৌরবাসী ও পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড কমার পাশাপাশি জননিরাপত্তা ও নাগরিক সুবিধা বাড়বে বলে তারা আশা করছেন।
এসকে/এনকে
আরো পড়ুন : মাদক সেবন করে শান্তি বিনষ্টের অপরাধে দুর্গাপুরে যুবকের ৬ মাসের কারাদণ্ড
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “কেন্দুয়া পৌর সড়কে আলো ছড়ানোর উদ্যোগ, খুঁটি স্থাপন উদ্বোধন এমপি হিলালীর”