
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী আকস্মিক অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর খারনৈ সীমান্ত এলাকায় এ অভিযান চালায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর খারনৈ বিওপির ছয় সদস্যের একটি টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১১৭৭/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
৩১ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মদ আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ জব্দ”