ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক সাংবাদিকতার দক্ষতা বাড়াতে কেন্দুয়ায় ৩৫ সাংবাদিকের প্রশিক্ষণ শুরু

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে কেন্দুয়া, মদন, আটপাড়া ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।

পিআইবি প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাস উদ্দীন রিপনের সভাপতিত্বে এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।

তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। এর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র, সংস্কৃতি, অসঙ্গতি এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হয়। এ ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

পিআইবির এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন, পিআইবি প্রশিক্ষক ও গ্রীন টিভির এক্সিকিউটিভ প্রোডিউসার মোহাম্মদ সাহাব উদ্দিন এবং উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম।

প্রশিক্ষণে কেন্দুয়া, মদন, আটপাড়া ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন । ওই সময় তিনি পিআইবির উদ্যোগে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।

এসকে/এনকে

আরো পড়ুন : কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ জব্দ

One thought on “আধুনিক সাংবাদিকতার দক্ষতা বাড়াতে কেন্দুয়ায় ৩৫ সাংবাদিকের প্রশিক্ষণ শুরু”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

আধুনিক সাংবাদিকতার দক্ষতা বাড়াতে কেন্দুয়ায় ৩৫ সাংবাদিকের প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ১২:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬