ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কারাভোগ : ২ বছর পর ফিরে এলো ২ তরুণী

মনির হোসেন, যশোর প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার দুই তরুণী দীর্ঘ দুই বছর পর দেশে ফিরেছেন। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে গ্রেপ্তারের পর তারা সেখানে কারাভোগও করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসা দুই তরুণীর একজন খুলনার এবং অন্যজন ময়মনসিংহের বাসিন্দা।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ভালো কাজের আশ্বাস দিয়ে দালালরা সাতক্ষীরা সীমান্ত দিয়ে রাতের আঁধারে তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ করতেন। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ তাদের কারাগার থেকে মুক্ত করে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের সংশ্লিষ্টদের যোগাযোগ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সোমবার তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব নেয়।
সংগঠনটির মাধ্যমে পরবর্তী সময়ে দুই তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এসকে/জেএম

আরো পড়ুন : মশার প্রজননস্থল ধ্বংসে কেন্দুয়ায় পৌরসভার অভিযান, উদ্বোধন করলেন এমপি হিলালী

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ভারতে কারাভোগ : ২ বছর পর ফিরে এলো ২ তরুণী

প্রকাশের সময় : ০৩:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬