ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মশার প্রজননস্থল ধ্বংসে কেন্দুয়ায় পৌরসভার অভিযান, উদ্বোধন করলেন এমপি হিলালী

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

‘মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু-চিকনগুনিয়া মুক্ত পৌরসভা গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কেন্দুয়া পৌরসভার আয়োজনে স্প্রেয়ার মেশিনের মাধ্যমে বিভিন্ন স্থানে লার্ভিসাইড (মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ) প্রয়োগ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

পৌর কর্তৃপক্ষ জানায়, এ কার্যক্রমের আওতায় জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের পাশাপাশি ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পৌর এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পৌরসভার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ছাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

এরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘আরও শক্তিশালী-জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি’ শ্লোগানে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে নিরাপদ ও মানসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন নিশ্চিতকল্পে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভাও অনুষ্ঠিত হয়। এতে জলাতঙ্ক প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পরে প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা কেন্দুয়া পৌর শহরের সাজিউড়া মোড়ে নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের কর্মসূচিতে অংশ নেন।

এসকে/এনকে

আরো পড়ুন : দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

মশার প্রজননস্থল ধ্বংসে কেন্দুয়ায় পৌরসভার অভিযান, উদ্বোধন করলেন এমপি হিলালী

প্রকাশের সময় : ০২:৪৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬