ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে আটপাড়ায়  বিএনপির সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোণার আটপাড়ায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আজিজুল হক চন্দন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ার হোসেন, সদস্যসচিব নূর ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য আমির খসরু স্বপন এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে/এনএফ

আরো পড়ুন : মৃত্যুফাঁদ সাকুয়া বাজারের বাঁক, নজরদারি ও স্থায়ী সমাধানের দাবি

One thought on “পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে আটপাড়ায়  বিএনপির সমাবেশ ও মিছিল”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে আটপাড়ায়  বিএনপির সমাবেশ ও মিছিল

প্রকাশের সময় : ০৪:২২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬