ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘নৈরাজ্যের প্রতিবাদে’ নেত্রকোনায় শ্রমিকদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।

সোমবার দুপুরে জেলা শহরের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খাঁন ও সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে মিছিলে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খাঁন ও সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনসহ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় জেলা শ্রমিকদল ও এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে/এনএম

আরো পড়ুন : কলমাকান্দায় ডেপুটি স্পিকারের দিনব্যাপী কর্মসূচি : উদ্বোধন-ভিত্তিপ্রস্তর ও মতবিনিময়

One thought on “‘নৈরাজ্যের প্রতিবাদে’ নেত্রকোনায় শ্রমিকদলের বিক্ষোভ”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

‘নৈরাজ্যের প্রতিবাদে’ নেত্রকোনায় শ্রমিকদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ০২:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬